Home অন্যান্যWest Bengal SSC exam জুতো খুলেই পরীক্ষা! কড়া নিরাপত্তায় এসএসসি গ্রুপ সি,

West Bengal SSC exam জুতো খুলেই পরীক্ষা! কড়া নিরাপত্তায় এসএসসি গ্রুপ সি,

by News All Times
0 comments 21 views

 

দীর্ঘ বিতর্ক, প্রশ্নফাঁস আর দুর্নীতির দাগ মুছতে এবার একেবারে কড়া মেজাজে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। রাজ্যজুড়ে অনুষ্ঠিত হল এসএসসি গ্রুপ সি নিয়োগ পরীক্ষা—আর সেই পরীক্ষাকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয়।

সকাল ১০টা বাজতেই পরীক্ষাকেন্দ্রের সামনে উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ের অনেক আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন পরীক্ষার্থীরা। দুপুর ১২টায় শুরু হয় পরীক্ষা, শেষ হবে ১টা ৫০ মিনিটে।

এবারের সবচেয়ে বড় চমক—জুতোয় নিষেধাজ্ঞা। জুতো পরে কেন্দ্রে ঢোকা একেবারেই নিষিদ্ধ। চটি থাকলে তবেই প্রবেশ, না হলে খালি পায়ে পরীক্ষাকক্ষে! প্রশ্নফাঁস রুখতে এবং নকল প্রতিরোধে এমন কড়াকড়ি আগে দেখা যায়নি বলেই মত অনেকের।

banner

শুধু তাই নয়, মোবাইল ফোন থেকে স্মার্টওয়াচ—সব ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। একাধিক কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। কড়া নজরদারিতে সিসিটিভি, বাইরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। কোথাও কোনও ফাঁক রাখতে নারাজ প্রশাসন।

অতীতের বিতর্কের ভার এখনও তাজা। তাই এবার কোনও ঝুঁকি নয়—বার্তা স্পষ্ট। স্বচ্ছতা আর শৃঙ্খলায় পরীক্ষা সম্পন্ন করতেই এই কড়া পদক্ষেপ।

Leave a Comment