Home রাজ্যআগরতলা আখাউড়া রোডে মহাবীর স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন।

আগরতলা আখাউড়া রোডে মহাবীর স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন।

by News All Times
0 comments 45 views

আগরতলার আখাউড়া রোডে -এর পাশে সোনি সার্ভিস সেন্টার সংলগ্ন মহাবীর স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো কলকাতা ব্রাঞ্চের RSM বিকাশ গুপ্তা এবং অপারেশন প্রধান সুরেন্দ্র ও সামারিয়ার হাত ধরে নতুন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি শাখার BSI অনদ্বীপ বড়ুয়া এবং ASM সঞ্জীব দাস। পাশাপাশি আগরতলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন লব রায় ও কুষ রায়। নতুন এই স্টোর চালুর ফলে সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্বোধনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মী ও কর্মকর্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা নতুন এই স্টোরের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আখাউড়া রোডের গুরুত্বপূর্ণ এলাকায় এই নতুন স্টোরের পথচলা শুরু হওয়ায় স্থানীয় গ্রাহকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরিষেবা প্রদানের মাধ্যমে মহাবীর স্টোর আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে।

Leave a Comment