Home রাজ্যমাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে আগরতলা থেকে গুজরাটের একতা নগরের পথে ত্রিপুরা পুলিশের মোটরসাইকেল র‍্যালি।

মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে আগরতলা থেকে গুজরাটের একতা নগরের পথে ত্রিপুরা পুলিশের মোটরসাইকেল র‍্যালি।

by News All Times
0 comments 4 views

মাদকের বিরুদ্ধে লড়াই, সচেতনতার প্রসার এবং সুস্থ সমাজ গড়ার বার্তা নিয়ে ত্রিপুরা পুলিশের বিশেষ উদ্যোগ। বৃহস্পতিবার সকালে আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে শুরু হয় প্রায় ৩ হাজার কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেল র‍্যালি।

‘ফাইট এগেইনস্ট ড্রাগস’—এই বার্তাকে সামনে রেখে আগরতলা থেকে সড়কপথে গুজরাটের কেভাদিয়ার একতা নগরে পৌঁছাবে র‍্যালিটি।

অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, নিরাপত্তা সংস্থা ও কেন্দ্রীয় পুলিশ সংগঠনের সদস্যরা।

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

banner

এদিন র‍্যালির শুভ সূচনা করেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি. কে. রাও। উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা

প্রায় ৩ হাজার কিলোমিটারের এই যাত্রাপথে একটাই বার্তা—মাদকের বিরুদ্ধে লড়াই, সচেতনতার প্রসার এবং মাদকমুক্ত ভারত গড়ার অঙ্গীকার।

Leave a Comment