11
রাধানগরে বয়স্ক পথচারীকে ধাক্কা নাম্বারবিহীন মালবোঝাই টমটমের, আহত হাসপাতালে আগরতলার রাধানগর এলাকায় পথচারী এক বয়স্ক মহিলাকে ধাক্কা দিল নাম্বারবিহীন মালবোঝাই একটি টমটম। দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই মহিলা।ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টমটমটি এবং চালককে আটক করে পূর্ব আগরতলা থানায় নিয়ে যায়। নাম্বারবিহীন অবস্থায় টমটমটি কীভাবে রাস্তায় চলাচল করছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।