Home UncategorizedA daring burglary occurred at three houses উদয়পুর মহকুমার অন্তর্গত রবীন্দ্র পল্লী এলাকায় শনিবার গভীর রাতে পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরি!

A daring burglary occurred at three houses উদয়পুর মহকুমার অন্তর্গত রবীন্দ্র পল্লী এলাকায় শনিবার গভীর রাতে পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরি!

by News All Times
0 comments 10 views

এক রাতেই একাধিক বাড়িতে চুরির ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে চোরের দল পরিকল্পিতভাবে এলাকার তিনটি বাড়িকে টার্গেট করে। এর মধ্যে সমর ধর নামে এক বাসিন্দার বাড়িতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, সমর ধর প্রায় আট দিন ধরে আগরতলায় তাঁর মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িটি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে নগদ প্রায় ২৫ হাজার টাকা এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। অন্যদিকে, চিনু বালা দাসের বাড়িতেও চোরেরা হানা দেয়। তবে ঘরে মূল্যবান কিছু না পেয়ে চোরের দল ঘরের আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়। এছাড়াও পারমিতা গুহার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। তিনি বাড়িতে না থাকার সুযোগে চোরেরা বাড়িতে ঢুকে বেশ কিছু ব্যাটারি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।
রবিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে খবর দেন। পরে খবর দেওয়া হয় রাধাকিশোর থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। এলাকায় চোরচক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
একই রাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাঁরা এলাকায় নিয়মিত পুলিশ টহল এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।

Leave a Comment