10
- ২২কাঁঠালিয়া–রাজাপুর–মির্জা কেন্দ্রের এমডিসি পদ্মলোচন ত্রিপুরার নেতৃত্বে পাহাড়ের জনপথ কাঁপিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয় মনু এডিসি ভিলেজের কালাপাড়ায। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে পাহাড়ের বিভিন্ন জনপদ পরিক্রমা করে এগিয়ে যায় পদযাত্রা।পথে পথে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এমডিসি পদ্মলোচন । এ দিনের এই পদযাত্রা এবং সভায় উপস্থিত ছিলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রামবাবু রিয়াং, মন্ডলের সাধারণ সম্পাদক বিকাশ সেন, মন্ডল সহ-সভাপতি রমেশি রিয়াং এবং বিজেপি দলের জনজাতি নেতা পরিতোষ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। পদযাত্রাকে কেন্দ্র করে পাহাড়ের জনপদে উৎসাহ-উদ্দীপনার আবহ তৈরি হয়।দীর্ঘ পরিক্রমার পর পদযাত্রাটি জমাতিয়া পাড়ায় গিয়ে এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কাজ এবং আগামী দিনের পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।এদিনের সভায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে তিনটি পরিবারের মোট দশজন ভোটার তিপ্রা মথা দলত্যাগ করে গেরুয়া শিবিরে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেন পদ্মলোচন ত্রিপুরা।নবাগতরা জানান, উন্নয়নের স্বার্থে এবং এলাকার অগ্রগতির কথা চিন্তা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সভাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পাশাপাশি এই সভার মধ্যে দিয়ে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা গরিব অসহায় মানুষের মধ্যে বিভিন্ন বস্ত্র বিতরণ করেন। এই কর্মসূচির মধ্য দিয়ে গোটা এলাকায় নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে ওঠে।