Home অপরাধরিহ্যাব সেন্টারে যুবকের মৃত্যু, খুনের মামলায় ৭ গ্রেফতার

রিহ্যাব সেন্টারে যুবকের মৃত্যু, খুনের মামলায় ৭ গ্রেফতার

by News All Times
0 comments 7 views

নেশার আসক্তি থেকে মুক্তি পেতে রিহ্যাব সেন্টারে ভর্তি হয়েছিলেন ৪২ বছরের তুহিন শুভ্র ভট্টাচার্য। কিন্তু কয়েকদিন পরই তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয় রহস্য। এবার সেই মামলাতেই বড়সড় পদক্ষেপ পুলিশের। রিহ্যাব সেন্টারের মালিক শুভম বিশ্বাস-সহ মোট সাতজনকে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ।গত ১৫ আগস্ট মৃত্যু হয় রামনগরের বাসিন্দা তুহিনের। এর আগে ৯ আগস্ট তাঁকে স্বপ্না ফাউন্ডেশন রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়েছিল।পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে তুহিনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। তাঁর স্ত্রী সাহানা দাস ভট্টাচার্যের দাবি, রিহ্যাব সেন্টারের মালিক ফোন করে তুহিন অসুস্থ হওয়ার খবর দেন এবং তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানান।এরপরই রিহ্যাব সেন্টারে তুহিনকে নির্যাতনের অভিযোগ তোলে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে ১৬ আগস্ট এনসিসি থানায় খুনের মামলা দায়ের হয়।তদন্তের প্রায় ১৯ দিন পর শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় শুভম বিশ্বাস-সহ ছয় কর্মীকে। পুলিশ জানিয়েছে, শনিবার ধৃতদের আদালতে পেশ করা হবে।তুহিনের মৃত্যুর নেপথ্যে আসল কারণ কী, রিহ্যাব সেন্টারে তাঁর সঙ্গে কী ঘটেছিল—এখন তদন্তে সেই উত্তরই খুঁজছে পুলিশ। পাশাপাশি, শহরের বিভিন্ন বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের পরিকাঠামো ও নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন।

Leave a Comment