Home রাজ্যপশ্চিম ত্রিপুরা জেলার স্টেট ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে একটি পশুখাদ্য বিতরণ কর্মসূচি

পশ্চিম ত্রিপুরা জেলার স্টেট ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে একটি পশুখাদ্য বিতরণ কর্মসূচি

by News All Times
0 comments 21 views

পশ্চিম ত্রিপুরা জেলার স্টেট ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে একটি পশুখাদ্য বিতরণ কর্মসূচি ও পশুচিকিৎসা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি বিশ্বজিৎ শীল, উপস্থিত ছিলেন টি.ভি. ডি.এ এর সাধারণ সম্পাদক ডাঃ সুজিত সাহা এবং রাজ্যিক প্রানী চিকিৎসা লয়ের অধিকর্তা ডাঃ কল্পনা দেববর্মণ উপস্থিত ছিলেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও গবাদি পশুদের সহায়তা করার জন্য বালদাখাল গ্রাম পঞ্চায়েতের বন্যাকবলিত এলাকা এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন (AMC)-এর বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি পরিচালিত হয়।এই উদ্যোগের মাধ্যমে মোট ১৬০ জন কৃষক উপকৃত হন এবং ৫০০টিরও বেশি পশুর জন্য পশুখাদ্য বিতরণ করা হয়। পাশাপাশি, পশুচিকিৎসা স্বাস্থ্য শিবিরে বন্যায় ক্ষতিগ্রস্ত গবাদি পশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা ও পশুচিকিৎসা সংক্রান্ত সহায়তা প্রদান করা হয়।

Leave a Comment