Home রাজনীতিভিলেজ কমিটি নির্বাচন: পাঁচ বাম দলের যৌথ সাংবাদিক সম্মেলন

ভিলেজ কমিটি নির্বাচন: পাঁচ বাম দলের যৌথ সাংবাদিক সম্মেলন

by News All Times
0 comments 11 views

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পাঁচ বাম দলের তরফে যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো মেলারমাঠের সিপিআইএম স্টেট অফিসে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই(এমএল) লিবারেশনের প্রতিনিধিরা।এদিন পাঁচ বাম দলের প্রতিনিধিরা রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাঁদের মূল দাবি, ADC ভিলেজ কমিটি নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।বাম দলগুলির অভিযোগ, বর্তমানে রাজ্যে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন, তা নেই। ফলে নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তাঁরা।তাঁদের আরও বক্তব্য, ২০২১ সালেই ADC ভিলেজ কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান সরকার সেই সময় নির্বাচন করেনি। পরবর্তীতে সর্বোচ্চ আদালতের নির্দেশ ও চাপের পরেই সরকারকে ADC ভিলেজ কমিটির নির্বাচন আয়োজন করতে হচ্ছে বলে দাবি পাঁচ বাম দলের।তাই আসন্ন নির্বাচনে কোনও ধরনের অনিয়ম, হিংসা বা প্রভাব বিস্তারের ঘটনা যাতে না ঘটে, সেই বিষয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন পাঁচ বাম দল।তাঁদের স্পষ্ট দাবি—গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে প্রতিটি ভোটার যেন নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।

Leave a Comment