Home রাজনীতিAidso program চন্দ্রশেখর আজাদের ৯৬ তম বলিদান দিবস পালন করল এ আই ডি এস ও

Aidso program চন্দ্রশেখর আজাদের ৯৬ তম বলিদান দিবস পালন করল এ আই ডি এস ও

by News All Times
0 comments 13 views

ব্রিটিশদের বিরুদ্ধে আপসহীন দেশনায়ক চন্দ্রশেখর আজাদের ৯৬ তম আত্ম বলিদান দিবস পালন করলো অল ইন্ডিয়া ডেমোক্রেটিক্স স্টুডেন্টস অর্গানাইজেশন তথা এ আই ডি এস ওর রাজ্য শাখা ।এই উপলক্ষে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় বীর বিপ্লবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংগঠনের সদস্য সদস্যারা শ্রদ্ধা জ্ঞাপন করেন ।এই প্রসঙ্গে এ আই ডি এস ওর রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য বলেন ,এই দিনটি দেশবাসীর কাছে গৌরবের দিন ।মাত্র ২৫ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য আত্ম বলিদান দেন এই মহান নেতা ।আজকের এই দিনে দেশব্যাপী এই মহান বিপ্লবী কে স্মরণের আয়োজন করেছে এ আই ডি এস ও ।তিনি জানান, এই মহান নেতার আদর্শ আজও দেশের যুবসমাজ এবং ছাত্রসমাজের কাছে প্রাসঙ্গিক।

Leave a Comment