Home রাজ্যমেয়েকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ মা

মেয়েকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ মা

by News All Times
0 comments 128 views

সাব্রুম থানাধীন দমদমা ভূমিহীন টিলা এলাকার ১২ বছরের স্কুল ছাত্রী দীপ্তি চক্রবর্তী বাড়ি থেকে গত ২৩ ফেব্রুয়ারি বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিল। কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও সে আর বাড়ি ফেরেনি।নাবালিকার মেয়েটির মামা ও ভাই বিষয়টি নিয়ে সাব্রুম আরক্ষা প্রশাসনের দ্বারস্থ হয়।সাব্রুম থানা থেকে এ বিষয়টি তদন্ত শুরু করেছে।দীপ্তি চক্রবর্তী সাব্রুমের নং ২ জলেফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এর -এর ষষ্ঠ শ্রেণির ছাত্রী। স্কুলের দায়িত্ব প্রাপ্ত একজন শিক্ষক রনজিৎ চক্রবর্তী সংবাদ মাধ্যমে জানায় “ আমাদের তরফ থেকে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। বালিকা মঞ্চ এর চেয়ারম্যান কে জানানো হয়েছে। উর্ধতন কতৃপক্ষ কে জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক তৎপরতার দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকেও মেয়েটিকে দ্রুত উদ্ধারের আবেদন জানানো হয়েছে।

Leave a Comment