দেশ উন্নত হচ্ছে উন্নত হচ্ছে প্রতিটি রাজ্য কিন্তু এখনো কোথাও কোথাও রয়ে গেছে সামাজিক কুসংস্কার। এই কুসংস্কার এর প্রভাব প্রতিফলিত হয় কখনো বা কোন নারী কখনো বা কোন বিপরীত লিঙ্গ মেয়ে বা ছেলের উপর এবার এমন একটি ঘটনার সাক্ষী রইল রাজধানী আগরতলার মোহনপুর বাসী। সামাজিক মাধ্যমে আকাশ দাস নামে একটি ছেলের সাথে পরিচয় হয় ইশা দাস নামে একটি ট্রান্সজেন্ডার ছেলের এবং এই সূত্র ধরেই তাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং বিগত ছয় বছর ধরে তারা ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল সম্পর্কে আবদ্ধ থাকাকালীন ট্রান্সজেন্ডার ছেলেটি বহিরাজ্যে একটি পার্লারে কাজ করতো এবং সেখান থেকেই প্রতিমাসে আগরতলা মোহনপুর বাঁশি আকাশ দাস কে টাকা পয়সা থেকে শুরু করে জিনিসপত্র পাঠাতো ঘটনা এখানেই শেষ নয় গত কিছুদিন আগে ইশা দাস কে আকাশ দাস একপ্রকার হুমকি দিয়ে বলে ইশা দাস যদি আকাশ দাস কে বিয়ে না করে তাহলে সে নিজে আত্মঘাতী হয়ে মারা যাবে এবং সেই ভয়ে ইশা দাস বহি রাজ্য থেকে নিজের কর্মসংস্থান ছেড়ে আগরতলা এসে আকাশ দাস কে বিয়ে করে এবং বিয়ে করার 6 দিন পর যখন পরিবারসুত্রে আকাশ দাসের উপর এই বিয়েকে কেন্দ্র করে চাপ সৃষ্টি করা হয় তখন আকাশ দাস পাল্টি খেয়ে বলে যে সে নাকি জানতোই না ইশা দাস একজন ট্রান্সজেন্ডার এবং গতকাল রাতে এই ঘটনাকে কেন্দ্র করে আকাশ-দাসের পরিবার এই ট্রান্সজেন্ডার ছেলেটিকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে এবং শেষে পুলিশের হাতে তুলে দেয় ইশা দাস কে। আজ এই ঘটনার খবর পেয়ে পশ্চিম মহিলা থানায় ছুটে আসে ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যরা এবং সেখান থেকে ইসা দাস কে ছাড়িয়ে নিয়ে যায় তাদের হেফাজতে বর্তমানে ইশাদাস ট্রান্স ওয়েলফেয়ার বোর্ডের হেফাজতে রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সদস্যা পায়েল দাস।
Transgender attack সামাজিক বর্বরতার শিকার একজন ট্রান্সজেন্ডার ছেলে। ঘটনা রাজধানীর আগরতলার মোহনপুরে।
6.5K
previous post