PM-JANMAN প্রকল্পের আওতায়, TRP & PVTG দপ্তর যৌথ উদ্যোগে, জোলাইবাড়ি বিধানসভার অন্তর্গত কলসিমুখ এডিসি ভিলেজে দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি ব্লক ভিসি চেয়ারম্যান অশোক মগ,সহ অন্যান্য নেতৃবৃন্দরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন নাজিরাই পাড়া এবং মলেন্দ্র রিয়াং পাড়ায় স্থাপিত এই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থানীয় শিশু ও মায়েদের পুষ্টি, প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মাধ্যমে এলাকার আদিবাসী ও বিশেষভাবে দুর্বল জনজাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকার আরও একধাপ এগিয়ে যাবে। তিনি আরোও বলেন অঙ্গনওয়াড়ি শিক্ষা হলো ভারত সরকারের সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্পের একটি অবিচ্ছেদ্য অংশ, যা মূলত ০-৬ বছর বয়সী শিশুদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দেয়। এই ব্যবস্থার মূল বক্তব্য হলো শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করা, যাতে তারা ভবিষ্যতে আনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষার জন্য প্রস্তুত হতে পারে। এবং পরে বক্তব্য রাখেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত শিশুদের খেলার ছলে বর্ণমালা, সংখ্যা, ছবি আঁকা এবং গল্পের মাধ্যমে প্রাথমিক জ্ঞান প্রদান করা হয়। এটি তাদের বৌদ্ধিক ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে।পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা শিক্ষার পাশাপাশি শিশুদের অপুষ্টি দূর করতে পুষ্টিকর খাবার সরবরাহ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হয়।সামাজিক ও আবেগীয় বিকাশ দলগত খেলা এবং সহপাঠীদের সাথে মেলামেশার মাধ্যমে শিশুদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস তৈরি করা হয়।
জোলাইবাড়ি বিধানসভা অন্তর্গত কলসিমুখ এডিসি ভিলেজে দুইটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করেন
3