Home রাজ্যতেলিয়ামুড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রশ্নের মুখে দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা!!

তেলিয়ামুড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! প্রশ্নের মুখে দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা!!

by News All Times
0 comments 12 views

বৃহস্পতিবার গভীর রাতে তেলিয়ামুড়া ফল বাজার এলাকায় ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রাত প্রায় বারোটার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পার্শ্ববর্তী একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হন বহু ব্যবসায়ী। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আগুন লাগার খবর পাওয়ার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোকজন ঘটনাস্থলে পৌঁছালেও মহকুমা শাসকের অধীনস্থ দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদের তেমন কোনো কার্যকরী ভূমিকা চোখে পড়েনি। অভিযোগ উঠেছে, কেউ কেউ ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও আগুন নেভানো বা ক্ষতিগ্রস্তদের সহায়তায় সক্রিয়ভাবে এগিয়ে আসতে দেখা যায়নি। বরং কিছু সদস্যকে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে বা ছবি তুলতে ব্যস্ত থাকতে দেখা গেছে এমনটাই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।উল্লেখ্য, ২০২৫ সালে চাকমাঘাট এলাকায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গাড়ির ভিতরে দীর্ঘক্ষণ চাপা পড়ে কাতরাতে কাতরাতে মৃত্যু হয়েছিল চালক মিহির লাল দেবনাথের। সেই সময়েও মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দলের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। দীর্ঘ সময় ধরে আটকে পড়া আহত ব্যক্তিকে উদ্ধারে কার্যকরী উদ্যোগের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় মানুষ।এবার তেলিয়ামুড়া বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাতেও একই ধরনের অভিযোগ সামনে আসায় প্রশাসনের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন ও প্রশাসনের তরফে প্রয়োজনীয় সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।এদিকে দমকল বাহিনীর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

Leave a Comment