Home রাজনীতিযুবমোর্চার মন্ডল সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদ: রামচন্দ্রঘাট বাজারে মহিলা মোর্চার পথ অবরোধ

যুবমোর্চার মন্ডল সভাপতির বাড়িতে হামলার প্রতিবাদ: রামচন্দ্রঘাট বাজারে মহিলা মোর্চার পথ অবরোধ

by News All Times
0 comments 4 views

মন্ডল সভাপতির উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল খোয়াইয়ের রামচন্দ্রঘাট বাজার এলাকা। শুক্রবার দুপুর বারোটা নাগাদ বিজেপি রামচন্দ্রঘাট মহিলা মোর্চার উদ্যোগে এক বিশাল সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার সকালে। অভিযোগ, রামচন্দ্রঘাট যুব মোর্চার মন্ডল সভাপতি রূপক ঘোষের বাড়িতে একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কেবল ভাঙচুরই চালায়নি, বরং রূপকবাবুর বৃদ্ধা মাকেও নির্মমভাবে মারধর করে বলে অভিযোগ উঠেছে।এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ রাজপথে নামেন মহিলা মোর্চার সদস্যারা। দুপুর ১২টা নাগাদ রামচন্দ্রঘাট বাজারে পথ অবরোধ শুরু হলে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করছে, ততক্ষণ তাদের এই প্রতিবাদ জারি থাকবে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় উত্তেজনা বজায় থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Leave a Comment