Home অপরাধচুরির ঘটনায় কিছুতেই রাশ টানতে পারছে না উত্তরপাড়া থানার পুলিশ ।

চুরির ঘটনায় কিছুতেই রাশ টানতে পারছে না উত্তরপাড়া থানার পুলিশ ।

by News All Times
0 comments 11 views

 

 

চুরির ঘটনায় কিছুতেই রাশ টানতে পারছে না উত্তরপাড়া থানার পুলিশ । শেষ কয়েক বছরে ৫০/৬০ টি চুরির ঘটনা ঘটেছে উত্তরপাড়া থানায় এলাকায়। বেশ কয়েকজন চোর কে গ্রেপ্তার করলেও চুরির ঘটনা কিছুতেই থামানো যাচ্ছে না । মাঝে কিছুদিন চুরির ঘটনা বন্ধ থাকলেও আবারো নতুন করে পরপর একাধিক চুরির ঘটনায় ব্যাপক আতংক উত্তরপাড়া বাসীর । সোমবার সন্ধ্যে নাগাদ উত্তর পাড়া পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃতা সরকার এক ঘন্টার জন্য বাড়ি থেকে বেরিয়ে পাশেই সখের বাজারে এলাকায় গেছিলেন । তার অভিযোগ বাড়ি ফিরে দেখেন ঘরের ভেতর সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড । আলমারি, ড্রয়ার সব তারা ভাঙ্গা ।চুরি গেছে সোনার গহনা সহ বেশ কিছু টাকা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গৃহকর্তীর অভিযোগ পুলিশী নিষ্ক্রিয়তার সুযোগে সন্ধা হলেই বাড়ে নেশারুদের উৎপাত ।এলাকার মানুষ এই ঘটনায় পৌরসভার দিকেও অভিযোগের আঙুল তুলেছে। তাদের অভিযোগ এলাকায় পৌরসভার কাছে বারবার দাবি করা হলেও সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে না।পৌরসভার দায়বদ্ধ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ।তারা আবারও ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরির ঘটনা যারা সংগঠিত করেছে তাদের গ্রেফতারীর দাবিও জানিয়েছেন।

Leave a Comment