Home রাজনীতিতেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশই জোরদার হচ্ছে।

তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশই জোরদার হচ্ছে।

by News All Times
0 comments 5 views

আসন্ন এডিসি নির্বাচনে ১১ মহারানী–তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশই জোরদার হচ্ছে। সেই প্রেক্ষাপটে শুক্রবার সিপিআইএম মনোনীত প্রার্থী রতন কিশোর জমাতিয়া তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিলেন।এদিন সিপিআইএম-এর মহকুমা কমিটির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। দলীয় পতাকা, স্লোগান ও সমর্থকদের উপস্থিতিতে র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মহকুমা শাসক কার্যালয়ে পৌঁছায়। সেখানে মহকুমার শাসক তথা রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর হাতে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী রতন কিশোর জমাতিয়া।মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দলের নারী নেত্রী গায়ত্রী দত্ত, জিএমপি নেতা ধনঞ্জয় দেববর্মা এবং সিপিআইএম-এর একাধিক স্থানীয় নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের কর্মসূচির মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার চেষ্টা করেছে বাম শিবির।রাজনৈতিক মহলের মতে, তেলিয়ামুড়া মহারানী কেন্দ্রটি এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হতে চলেছে। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সিপিআইএম-ও সংগঠন ও জনসমর্থনের উপর ভর করে জোর প্রচারে নামতে প্রস্তুত।

Leave a Comment