Home রাজ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরের কর্মসংস্কৃতির বেহাল চিত্র, অফিস টাইমেও অনুপস্থিত দায়িত্বপ্রাপ্ত আধিকারিক

স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের কর্মসংস্কৃতির বেহাল চিত্র, অফিস টাইমেও অনুপস্থিত দায়িত্বপ্রাপ্ত আধিকারিক

by News All Times
0 comments 17 views

সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে কর্মসংস্কৃতির চরম অবনতির অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার অফিস সময়ে দপ্তরে গিয়ে দেখা যায়, কর্মচারীদের উপস্থিতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়মের বালাই নেই।সরকারি নির্দেশিকা অনুযায়ী অফিস শুরু হলেও অনেক কর্মচারী নিজেদের সুবিধামতো বিভিন্ন সময়ে অফিসে আসছেন।সরেজমিনে দেখা যায়, অফিসের একেকজন কর্মচারী একেক সময়ে দপ্তরে উপস্থিত হচ্ছেন। ফলে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।সরকারি দপ্তরে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা বজায় রাখার জন্য বিভিন্ন সময়ে সরকার সার্কুলার জারি করলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ।এদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) ছুটিতে ছিলেন। তাঁর অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ দীপ দেববর্মাকেও অফিসে পাওয়া যায়নি। ফলে দপ্তরের প্রশাসনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও গাফিলতি সাধারণ মানুষের পরিষেবা প্রাপ্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে দপ্তরে কর্মসংস্কৃতি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি উঠেছে।

Leave a Comment