Home রাজনীতিনিট পরীক্ষার দুর্নীতি ও সরকারি শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

নিট পরীক্ষার দুর্নীতি ও সরকারি শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

by News All Times
0 comments 4 views

নিট পরীক্ষায় দুর্নীতি এবং রাজ্যের সরকারি স্কুল বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে প্যারাডাইস চৌমুহনী এলাকায় সিটি সেন্টারের সামনে AIDSO পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত সারা দেশজুড়ে এআইডিএসও-র উদ্যোগে ‘প্রতিবাদ সপ্তাহ’ পালন করা হচ্ছে। এই কর্মসূচির অন্যতম প্রধান দাবি হলো National Testing Agency (এনটিএ)-কে অপসারণ করা। সংগঠনের অভিযোগ, নিট পরীক্ষায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির সঙ্গে এই সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই নিট কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা বলেন, সর্বভারতীয় স্তরের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি কোনো স্বতন্ত্র এজেন্সির মাধ্যমে নয়, সরকারের সরাসরি দায়িত্বে পরিচালিত হওয়া উচিত। পাশাপাশি দেশের সরকারি শিক্ষা ব্যবস্থার ক্রমাবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।এআইডিএসও-র পক্ষ থেকে আরও দাবি করা হয়, সরকারি শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার যে প্রচেষ্টা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি সারা দেশে বিদ্যমান শিক্ষক সংকট দ্রুত দূর করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

Byte-

Leave a Comment