ডুকলি ব্লক ভিত্তিক রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে জোন ভিত্তিক পাঁচটি পঞ্চায়েতের (সেকেরকোট জি.পি, বিক্রমনগর জি.পি, পান্ডবপুর জি.পি,ফুলতলী জি.পি ও কাঞ্চনমালা জি.পি) মোট আটটি স্কুল ( পিএম শ্রী সেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পান্ডবপুর উচ্চ বিদ্যালয়, মতিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বজ্রেন্দ্রনগর এস.বি. স্কুল, রায়ের মুড়া এস. বি. স্কুল , ছনখলা উচ্চ বিদ্যালয়, কাঞ্চনমালা এস.বি. স্কুল ও লক্ষ্মীছাড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়) নিয়ে পিএম শ্রী সেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়িকা শ্রী মতি অন্তরা সরকার দেব মহোদয়া। দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানাতে বন্দেমাতরম রাষ্ট্রীয় গানটি বিদ্যালয়ের শিক্ষীকারা পরিবেশন করেন। পরবর্তীতে উদ্বোধনী সঙ্গীত হিসেবে এস আমার ঘরে এস গানটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশন করে ।অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ কমলাসাগর কেন্দ্রের মাননীয়া বিধায়িকা শ্রীমতি অন্তরা সরকার দেব মহোদয়া বিশ্বকবির ও বিদ্রোহী কবি চরণে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করে উনাদের স্মৃতি চারণা করেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতে উনাদের আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সন্তোষ কুমার রায়চৌধুরী বলেন আমাদের চেতনা ও সংস্কৃতির দুই দিকপাল – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম । তাঁরা কেবল দুজন কবি বা সাহিত্যিক নন; তাঁরা বাঙালির আত্মপরিচয় , অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তির অনন্ত অনুপ্রেরণা । রবীন্দ্রনাথের গান ও সাহিত্য আমাদের সংকটে ও সংগ্রামে সাহস জোগায় এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বমানবতার শিক্ষা দেয় । অন্যদিকে কাজী নজরুল ইসলাম দ্রোহ ও প্রেমের অনন্য মিশ্রণ। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়ের প্রতিবাদ করতে এবং সকল বাঁধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি ও প্রেরণা জোগায়। পাশাপাশি ছাত্রছাত্রীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অনুপ্রেরণা দেন। অনুষ্ঠানে একক ও সমবেত নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পাঠ, ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই জোন ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীদের ডুকলি ব্লক ভিত্তিক প্রতিযোগিতায় অংশ গ্রহণে সুযোগ পাবে । অনুষ্ঠানে প্রতিটি পঞ্চায়েতের প্রধান, বিদ্যালয়গুলো থেকে প্রধান শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
পিএম শ্রী সেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা
53