Home অপরাধদু*ষ্কৃ*তী দ্বারা আক্রান্ত শান্তির বাজার সাংবাদিক মিঠুন ভৌমিক থানায় ডেপুটেশন JDUT এর।

দু*ষ্কৃ*তী দ্বারা আক্রান্ত শান্তির বাজার সাংবাদিক মিঠুন ভৌমিক থানায় ডেপুটেশন JDUT এর।

by News All Times
0 comments 22 views

শান্তির বাজার প্ল্যানেট ত্রিপুরা সংবাদমাধ্যমের এডিটর সাংবাদিক মিঠুন ভৌমিক  শনিবার আনুমানিক রাত ৯ঘটিকায় দোকান থেকে বাড়ি যাওয়া পথে দুজন ব্যক্তি সাংবাদিক মিঠুন ভৌমিকের উপর চাপিয়ে পরে উনাদের নাম হল গোপাল চক্রবর্তী বাড়ি শান্তির বাজার তহশীল সংলগ্ন এলাকায় আর একজনের নাম নিতাই বৈদ্য উনার বাড়িও শান্তির বাজার মধ্যে তারা দুজন মিঠুন ভৌমিকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং  তিনি ঘটনার সাথে সাথেই মাটির মধ্যে লুটে পুড়ে যায় এবং আহত অবস্থায়  চিৎকার শুরু করলে সেখানকার উপস্থিত কিছু মানুষ তাকে দেখে  শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যায় এবং পরে শান্তিরবাজার থানায় একটি মামলা করা হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সাংবাদিকদের একটি গণ সংগঠন JDUT এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল  শান্তিরবাজার থানার ওসি রাজু দত্তের সাথে দেখা করেন , অভিযুক্তদের দ্রুত  গ্রেফতারের দাবি রাখেন এ বিষয়ে শান্তির বাজার থানার ওসি জানায় দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে শান্তির বাজার সাংবাদিক মিঠুন ভৌমিক বলেন গত কয়েক মাস আগেও দুই জন সাংবাদিক আক্রান্ত হয়েছিল তা প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি তাই আজকেও আবার একজন সাংবাদিক আক্রমণ হয়েছেন তা কতটুকু দেখবেন প্রশাসন তা দেখা বিষয় ।

Leave a Comment