Home দেশ বিদেশনির্বাচনের আগে আটক ১৪ জন বাংলাদেশি।

নির্বাচনের আগে আটক ১৪ জন বাংলাদেশি।

by News All Times
0 comments 4 views

নির্বাচনের আগে আটক ১৪ জন বাংলাদেশি। জানা গেছে, আসাম থেকে দিল্লী যাবার চেষ্টা করছিলেন তারা। কিন্তু ডাউন কামাক্ষ্যা নর্থ ইস্ট ট্রেন থেকে বাংলাদেশের নাগরিকদের আটক করে আরপিএফ। বুধবার জলপাইগুড়ি রোড ষ্টেশনের আরপিএফ কর্মীরা দিল্লীগামী ট্রেন থেকে ১৪ জন বাংলাদেশের নাগরিকদের আটক করে।এরপর ট্রেন থেকে নামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতেই বাংলাদেশের বেশ কিছু নথি উদ্ধার করে আরপিএফ জওয়ানরা। আটক করা হয়েছে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে ৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল । একটি বার কোড মোবাইল সহ বাংলাদেশের টাকা,জাল আধার কার্ড,প্যান কার্ড উদ্ধার হয়েছে। বাংলাদেশ থেকে তারা কি উদ্দেশ্যে ভারতে আসলেন, কেনইবা আসাম থেকে দিল্লি যাচ্ছিলেন সমস্ত কিছুর তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment