সোমবার দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত জোলাইবাড়ি থানাধীন ঠাকুর ছড়া এলাকায় চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ফাইন্যান্স কোম্পানির নামে টাকা সংগ্রহ করে পরে সেই টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অরূপ সাহা নাম এ এক ব্যাক্তি । ফলে চরম হয়রানির শিকার হয়েছেন এক গাড়ি মালিক সুজিত ভৌমিককে । ঘটনার বিবরণে জানা যায়, ঠাকুর ছড়া এলাকার বাসিন্দা সুজিত ভৌমিক চোলা মন্দলাম ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে একটি গাড়ি ক্রয় করেছিলেন। কিছুদিন ধরে আর্থিক সমস্যার কারণে তিনি নিয়মিত কিস্তির টাকা জমা দিতে পারেননি। জানা গেছে, তার দুই মাসের কিস্তি বকেয়া পড়ে যায় এবং মোট বকেয়ার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ হাজার টাকা অভিযোগ, বকেয়া কিস্তির টাকা আদায়ের জন্য বারবার ফাইন্যান্স কোম্পানির প্রতিনিধিরা তার বাড়িতে যান। পরে অরূপ সাহা নামে এক যুবক নিজেকে কোম্পানির কর্মী পরিচয় দিয়ে সুজিত ভৌমিকের কাছ থেকে টাকা গ্রহণ করেন বলে দাবি উঠেছে। কিন্তু পরবর্তীতে ওই যুবক টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগ করেন গাড়ির মালিক সুজিত ভৌমিক।এই ঘটনাকে কেন্দ্র করে চরম মানসিক চাপে রয়েছেন বলে জানান সুজিত ভৌমিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও আবেদন জানান তিনি ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।
কিস্তির টাকা নিয়েও অস্বীকার! ভুয়া কর্মীর খপ্পরে পড়ে হয়রানির অভিযোগ জোলাইবারিতে
3