Home অপরাধচড়িলাম বাজারে প্রকাশ্যে আগ্নেয়াসের ঝলকানি, ফেন্সি বুঝাই গাড়ি লুট আহত একাধিক।

চড়িলাম বাজারে প্রকাশ্যে আগ্নেয়াসের ঝলকানি, ফেন্সি বুঝাই গাড়ি লুট আহত একাধিক।

by News All Times
0 comments 92 views

 

 

চড়িলাম বাজারে প্রকাশ্যে আগ্নেয়াসের ঝলকানি, ফেন্সি বুঝাই গাড়ি লুট আহত একাধিক। জানাযায় TR01D3844 যাত্রীবাহী ম্যাক্স কারি করে সোনামুড়া রশিদের প্রায় ১৫ লক্ষ টাকার ফেন্সিডিল দিনের আলোয় নিয়ে যাওয়ার পথে বিশালগড়ের ভুট্টু গ্যাং বিশালগড় বাইপাসে দুটি গাড়ি সড়কের মাঝখানে রেখে গাড়িতে আটক করার চেষ্টা করে। কিন্তু ফেন্সি বুঝাই গাড়ি একাধিক গাড়িকে তছনছ করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে পেছন দিক থেকে ধাওয়া করে ভুট্টু ও তার গ‌্যাং। চড়িলাম বাজারে ফেন্সি বুঝাই গাড়ি আটক করে গাড়িতে থাকা প্রায়ই সম্পূর্ণ ফেন্সিডিল লুট করার পাশাপাশি ছুরি দিয়ে গাড়ির চালককে এলোপাথাড়ি আঘাত করে। ছিনতাইকারীদের হাতে আগ্নেয়াস্ত্র সহ একাধিক দাঁড়ালো অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ীরা।যে যার মত করে পালিয়ে যেতে চেষ্টা করে। মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা চড়িলাম বাজারে। খবর পেয়ে সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর সহ বিশালগড় থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই ছিনতাইকারীরা তাদের কাজ সম্পূর্ণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পথে এক ছিনতাইবাজ কে ধরে ফেলে স্থানীয়রা তার।তার নাম সুমিত সাহা বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া। অন্যদিকে রক্তাক্ত নেশা কারবারীর ওপর গোষ্ঠী পালিয়ে যায়। পুলিশ ধৃত এক ছিনতাইবাজ সহ গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অন্যদিকে বিশালগড় বাইপাস এ ফেন্সি বোঝাই গাড়ির ধাক্কায় টমটম গাড়ি চালক সহচালক গুরুতরভাবে আহত হয়ে তারা বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে প্রকাশ্যে দিনের আলোয় বিশালগড় বাইপাস ধরে ফেন্সি বুঝাই গাড়ি যায় অথচ ট্রাফিক পুলিশের গাড়িসহ বিশালগড় থানার পুলিশ থাকা সত্ত্বেও গাড়ি থেকে আটকানোর চেষ্টা করেনি।

Leave a Comment