রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের বিরুদ্ধে দুর্নীতি, নাগরিক অধিকার হরণ এবং বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যুতে তিন ঘণ্টার গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদর জেলা কমিটি।কর্মসূচিতে কংগ্রেস নেতারা অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে, অন্যদিকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে। লাগামহীন মূল্যস্ফীতির ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।কংগ্রেস নেতাদের আরও অভিযোগ, সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং হয়রানির শিকার হতে হচ্ছে। রাজ্যে আইনের শাসন নেই বলেও দাবি করেন তারা।এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতারা। তাদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ এবং জনস্বার্থ রক্ষায় বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কংগ্রেসের গণ অবস্থান
6
previous post