Home রাজ্যপ্রাক্তন জঙ্গি সংগঠনগুলির দাবি খতিয়ে দেখছে সরকার, দিল্লি যাওয়ার আগে ইতিবাচক বার্তা মুখ্যমন্ত্রীর

প্রাক্তন জঙ্গি সংগঠনগুলির দাবি খতিয়ে দেখছে সরকার, দিল্লি যাওয়ার আগে ইতিবাচক বার্তা মুখ্যমন্ত্রীর

by News All Times
0 comments 10 views

সাংগঠনিক কাজে রবিবার দিল্লি যাবার পথে স্বাভাবিক জীবনে ফিরে আসা জঙ্গি সংগঠনগুলির উদ্দেশ্যে বেশ কিছু ইতিবাচক বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মাত্র ক’দিন আগেই স্বাভাবিক জীবনে ফিরে এসেও সরকার তাদের দাবি মতো কিছুই মিটিয়ে দিচ্ছে না বলে অভিযোগ তুলে আগামী ১৩ই আগস্ট রেল অবরোধ ও জাতীয় সড়ক অবরোধের ডাক দেয় তারা। মাঝখানে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর উপর আশ্বাস রেখে একপ্রকার চ্যালেঞ্জ ও ছুড়ে দিয়েছিলো প্রাক্তন জঙ্গি নেতারা। সময় সংকুলানের কারণে মুখ্যমন্ত্রী অবশ্য এদিক থেকে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা জানিয়ে দিয়ে গেলেন। তিনি জানান, গোটা বিষয়টি নিয়ে অবগত রয়েছে সরকার। রাজ্য ছাড়ার আগে এদিন তিনি পে কমিশন নিয়েও কেন্দ্রীয়ভাবে তার সাথে বিশদ আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দেন। তবে এর কোনও কিছুই স্পষ্ট করলেন না মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এন এল এফ টি ও এ টি টি এফ জঙ্গি সংগঠনের প্রাক্তন সদস্যরা গত ২৪ জুনও একইভাবে আন্দোলনের ডাক দেয়। কিন্তু জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসে শেষমেষ সেই আন্দোলন থেকে সরে এসেছিলো এক সময় জঙ্গলরাজ কায়েম রাখা দুই সংগঠন এন এল এফ টি ও এ টি টি এফ গোষ্ঠী। এ যাত্রায়ও সেই অনুযায়ী আগামী ১৩ই আগস্ট সরাসরি পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে রেল অবরোধ ও জাতীয় সড়ক অবরোধের ডাক দেয়। বিশেষ করে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাস থেকে ফলপ্রসু কিছুই দেখতে না পাওয়ায় বেজায় ক্ষেপে যান তারা। এই অবস্থায় বাধ্য হয়ে ফের আন্দোলনের ডাক দেওয়ায় এবার মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্য ছাড়ার আগ মুহূর্তে তিনি জানিয়ে গেলেন যে যদি কিছু করতেই হয় তাদের জন্য তবে সেটা বর্তমান বিজেপি শাসিত সরকারই পারে। এদিক থেকে দীর্ঘ ৪০ বছরেও উন্নয়নের নামে কিভাবে গোটা উত্তর পূর্বাঞ্চলকে অবহেলিত করে রাখা হয়েছিলো সেই প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বর্তমান সরকার ইতিমধ্যেই প্রায় এক ডজন সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। উন্নয়নের কথা মাথায় রেখেই সরকার সব অংশের মানুষকে সাথে নিয়ে চলতে চায়। প্রাক্তন জঙ্গি সংগঠনগুলির দাবি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধিকারিকদের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে যে কিভাবে তাদের এই দাবিগুলি পূরণ করা সম্ভব হয় তা খতিয়ে দেখতে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বরাবরের মতোই সমস্যা সমাধানের সরকার। অথচ বিগত দিনে সমস্যা সৃষ্টি করে রাখা ছাড়া আর কিছুই করা হয়নি। বিরোধীদের উদ্দেশ্যে এদিন তিনি তাদের ইতিবাচক সম্মানের বাহবা করলেও মানুষকে ক্ষেপিয়ে দেওয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে তীব্র ভাষায় সমালোচনা করেন।

Leave a Comment