Home অপরাধআগরতলার দশমীঘাটে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এক গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে দশমীঘাট ক্লাবের সম্পাদক মিঠুন সাহা সহ কয়েকজনের বিরুদ্ধে।

আগরতলার দশমীঘাটে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এক গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে দশমীঘাট ক্লাবের সম্পাদক মিঠুন সাহা সহ কয়েকজনের বিরুদ্ধে।

by News All Times
0 comments 11 views

দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় পরিবারের মামলা আগরতলার দশমীঘাটে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এক গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে দশমীঘাট ক্লাবের সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে। পরিবারের দাবি, গাড়ি সরানোর সময় অনিচ্ছাকৃতভাবে ক্লাব সম্পাদকের গায়ে গাড়ি লাগার পর চালক জলফুমিয়াকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নেওয়া এবং মারধরে হাত ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে। রাতের দিকে নদীর পাড় থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের সত্যতা পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Comment