Home রাজ্যমঙ্গলবার বেলা এগারোটা বেজে গেলেও দেখা মেলেনি পঞ্চায়েত সচিব তনুশ্রী মল্ল ও পঞ্চায়েতে কর্মরত অন্যান্য কর্মচারীদের।

মঙ্গলবার বেলা এগারোটা বেজে গেলেও দেখা মেলেনি পঞ্চায়েত সচিব তনুশ্রী মল্ল ও পঞ্চায়েতে কর্মরত অন্যান্য কর্মচারীদের।

by News All Times
0 comments 11 views

সাব্রুম মহকুমার সাত চাঁদ আর ডি ব্লকের অন্তর্গত বিকে পল্লী গ্রাম পঞ্চায়েত সময় মত খোলা হয় না ফলে নানাবিধ সমস্যায় ভুগছে পঞ্চায়েত এলাকার জনগণ।

মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি ,, মঙ্গলবার বেলা এগারোটা বেজে গেলেও দেখা মেলেনি পঞ্চায়েত সচিব তনুশ্রী মল্ল ও পঞ্চায়েতে কর্মরত অন্যান্য কর্মচারীদের। সংবাদ মাধ্যমের সামনে এলাকার জনগণ জানায় প্রায়শই পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েতে কর্মরত অন্যান্য কর্মচারীরা সময়মতো পঞ্চায়েতে আসেনা, আবার কখনো দেখা যায় বেলা দুইটা বাজার পর পঞ্চায়েতর তালা খুলতে। এতে পরে সমস্যায় পড়তে হয় বিকে পল্লী এলাকার জনগণ কে।

এছাড়াও এলাকাবাসীর আরো গুরুতর অভিযোগ বিকে পল্লী এলাকায় ২০ থেকে ২৫ পরিবারের একমাত্র জলের ব্যবস্থা পঞ্চায়েতের মধ্যে থাকা একটি জলের ট্যাংকি। কিন্তু ওই ট্যাংকি থেকে যে জল বের হয় তা প্রচুর পরিমাণ আয়রনযুক্ত জল যা একেবারেই ব্যবহারের অযোগ্য। কিন্তু বাধ্য হয়ে ওই ২০ থেকে ২৫ পরিবারের লোকজনরা এই জলে ব্যবহার করতে হচ্ছে। আর এই জল ব্যবহার করে নানাবিধ সমস্যায় ভুগছে ওই এলাকার বেশ কয়েকটি পরিবারের লোকজন। এলাকার জনগণের দাবি বহুবার এ বিষয়ে পঞ্চায়েত এবং এলাকার প্রধান ও মেম্বারদের জানানো হলেও কোন সুরাহা হয়নি।

Leave a Comment