Home রাজনীতিআসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দেওয়াল লিখন শুরু করলো ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি

আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও দেওয়াল লিখন শুরু করলো ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি

by News All Times
0 comments 13 views
  • মালদা:- রং তুলি নিয়ে ওয়ার্ড এর বিভিন্ন ওয়াল দখল করল তৃণমূল কংগ্রেস কমিটি। তৃণমূল কংগ্রেসের সিম্বল একে প্রচার শুরু করা হয় এদিন। এলাকার যুবতীরা হাতে তুলে নিয়ে দেয়াল লিখন করেন। লক্ষী ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, যুব সাথী সহ বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় দেওয়াল লিখনের মধ্য দিয়ে। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রতিভা সিংহ, কাউন্সিলর সন্ধ্যা দাস, মনীষা সাহা মন্ডল, পলি সরকার সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা।

ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার বিধানসভায় কে প্রার্থী হবেন তা ঘোষণা হয়নি, কিন্তু ওয়ার্ড কমিটির পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু করা হয়। এলাকার যুবতীরা আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রীর রুপে চেয়ে প্রচার শুরু করে।

Leave a Comment