বিনামূল্যে শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি যুব কংগ্রেসের।রাজ্যের সরকারি ও সরকার-অধিগৃহীত স্কুলগুলোতে বিনামূল্যে শিক্ষা চালু এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির দাবিতে শীঘ্রই রাজ্যব্যাপী আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে প্রদেশ যুব কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা।তিনি বলেন, শিক্ষার অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিদ্যাজ্যোতি-সহ রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-অধিগৃহীত বিদ্যালয়ে অবিলম্বে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন খাতে ফি আদায়ের প্রথা বন্ধ করার দাবিও জানান তিনি। নীলকমল সাহা রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব ও যুবসমাজের মধ্যে মাদকাসক্তির বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, বর্তমানে রেলপথে নিয়মিতভাবে মাদকদ্রব্য রাজ্যে প্রবেশ করলেও সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। তিনি আরও বলেন, সরকার মুখে নেশামুক্ত রাজ্যের কথা বললেও বাস্তবে মাদকবিরোধী কার্যক্রমে যথেষ্ট উদ্যোগ দেখা যাচ্ছে না।মাদক প্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্থাপিত দাবিগুলোর সমর্থনে আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যজুড়ে গণআন্দোলন গড়ে তোলা হবে
বিনামূল্যে শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি যুব কংগ্রেসের
1